১০ বছরের এক কন্যা শিশু ত্রাণ নিতে এসে ধর্ষণের শিকার হয়েছে। সোমবার (৬ এপ্রিল) বিকালে ঢাকার কেরানীগঞ্জের খেজুরবাগ এলাকায় ঘটনাটি ঘটেছে। অভিযুক্ত ধর্ষক মীর খলিলকে (৪৫) আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।
জানা যায়, ত্রাণ দেয়ার কথা বলে শিশুটিকে নিজের বাড়িতে আটকে প্রায় ৪ ঘন্টা সময় ধরে বেশ কয়েকবার ধর্ষণ করে খলিল। এই তথ্য জানিয়েছেন দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মো.শাহ জামান।
মামলার তদন্ত কর্মকর্তা শাহাদাত হওসেন বলেন, বিকালে শিশুটি নিখোঁজ হলে মাইকিং করেও খোঁজ পাওয়া যায়নি। পরে রাত ৮টার দিকে ধর্ষক খলিল মেয়েটিকে তার বাড়ির সামনে রেখে পালিয়ে যায়।
শিশুটির মুখ থেকে ধর্ষনের বিবরণ ও ধর্ষকের নাম পরিচয় জানতে পেরে রাত ১০টায় এলাকাবাসী খলিলকে আটক করে গণধোলাই শেষে পুলিশের কাছে সোপরদ করেছে। এ ব্যাপার দক্ষিণ কেরানীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে।
বার্তাবাজার/এসজে