সাতক্ষীরার ভোমরা ইমগ্রেশন দিয়ে সোমবার সকাল থেকে পাচপোর্ট যাত্রীদের দেশে ফেরে বন্ধ হওয়ায় ভারত থেকে দেশে ফেরার জন্য ওপারে ১৩ পাচপোর্ট যাত্রী সকাল থেকেই সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়েছে।
অবশেষে স্থানীয় প্রশাসনের সমবোঝতায় সন্ধ্যায় ফিরতে পেরেছেন ১৩ পাচপোর্ট যাত্রী। তবে আগামী ১৪ দিন সাতক্ষীরা যুব উন্নয়ন ভবনে হোম কোয়ারেন্টাইনে তাদের রাখা হবে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।
ভোমরা ইমিগ্রেশন পুলিশের উপ-পরিদর্শক বিশ্বজিত সরকার জানান, সোমবার ১৩ বাংলাদেশি দেশে প্রবেশ করেছেন। তাদের প্রাতিষ্ঠানিক হোম কোয়ারেন্টাইনে নেয়া হচ্ছে। তবে আগতদের পরিবারকে বিষয়টি জানিয়ে দেয়া হয়েছে।
সাতক্ষীরার সিভিল সার্জন ডা. মো. হুসাইন সাফায়াত বলেন, ভারত ফেরত এসব নাগরিকদের আগামী ১৪ দিন যুব উন্নয়ন কেন্দ্র সাতক্ষীরায় কোয়ারেন্টাইনে রাখা হবে। এখন থেকে যারাই ইমিগ্রেশন দিয়ে দেশে ফিরবেন তাদের সকলকে কোয়ারেন্টাইন শেষ করেই বাসায় ফিরতে হবে। এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কেএ/ বার্তাবাজার