হবিগঞ্জে করোনা উপসর্গ নিয়ে বৃদ্ধের মৃত্যু

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় শ্বাসকষ্টে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সংক্রমণের সন্দেহে মৃত ব্যক্তির পার্শ্ববর্তী ১০ পরিবারকে কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসক।

সোমবার (০৬ এপ্রিল) সকালে মারা যান তিনি। খবর পেয়ে ঘটনাস্থলে যায় স্থানীয় প্রশাসন। একই সঙ্গে করোনা সন্দেহে তার নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠিয়েছে স্বাস্থ্য বিভাগ। রিপোর্ট না আসা পর্যন্ত চলাচলে সবাইকে সর্তক করে দেয়া হয়।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকালে তিনি মারা যান। মৃত ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে শ্বাসকষ্ট রোগে ভুগছিলেন।

স্থানীয়রা জানান, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। বিকেলে চুনারুঘাট উপজেলা প্রশাসন ও চুনারুঘাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃত ব্যক্তির পরিবার ও আশপাশের সবাইকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেন। সেই সঙ্গে এলাকার কলিমনগর বাজার পাঁচ দিন বন্ধ রাখার ঘোষণা করে প্রশাসন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর