তিতাসে বাড়ীর সিমানা নিয়ে দন্ধ, স্বামী-স্ত্রীকে পিটিয়ে আহত

কুমিল্লার তিতাস উপজেলায় বাড়ীর সিমানা নিয়ে দন্ধ স্বামী-স্ত্রীকে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষ। আজ সোমবার উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের সেম্বুপুর গ্রামে ধনু মিয়ার বাড়ীতে এঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়,কিছু দিন যাবৎ বাড়ীর সিমান নিয়ে তাদের মধ্যে বিরোধ চলে আসছে তারই জের ধরে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। আহত ধনু মিয়া সাংবাদিকদের জানান, আমার বাড়ীর সিমানা বৃষ্টির পানিতে ভেঙ্গে যাওয়া স্থানে মাটি ভরাট করে সমান করতে চেয়েছিলাম তখন পাশের বাড়ীর আব্দুল মালেকের ছেলে ইউছুফ(৩৫),মহসিনের ছেলে জসিম (১৯),মালেকের সস্ত্রী সাজু আক্তার(৫৫), ইউছুফের স্ত্রী শিল্পি আক্তার(৩০) লঠি সোটা নিয়ে এসে প্রথমে আমার ও আমার স্ত্রীর সাথে কথা কাটাকাটি করে, কথা কাটাকটির এক পর্যায়ে আমাদের উপর হামলা চালায়।

তখন আমাদের ডাক চিৎকার শুনে আশে পাশের লোকজন ছুটে আসলে তারা পালিয়ে যায়,তখন আমাদের ¯’ানীয়রা উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। আহতরা হলো সেম্বুপুর গ্রামের মৃত জিন্নাত আলী বেপারীর ছেলে মোঃ ধনু মিয়া(৭০) ও তার স্ত্রী আমেনা বেগম(৬৫)। এ ঘটনায় তিতাস থানায় মামলার প্রস্তুতি চলছে।

কেএ/ বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর