তিতাসে পাঁচ সহোদরের উদ্যোগে ৪৫০টি পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ

কুমিল্লার তিতাসে মৌটুপী গ্রামের পাঁচ সহোদরের ব্যক্তি উদ্যোগে কর্মহীন ও অসহায় ৪৫০টি পরিবারে মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ সোমবার মৌটুপী গ্রামের সুনামধন্য পরিবার ও ফাইভ স্টারের সত্বাধীকারী মোঃ শাহ আলম সরকার সহোদর প্রবাসী কবির হোসেন সরকার,জাকির হোসেন সরকার,মাজেদুল ইসলাম সরকার ও আলী হোসেন সরকারের ব্যক্তিগত সহযোগিতায় করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রোধে কর্মহীন ও অসহায় মানুষের মাঝে মৌটুপী ও শিবপুর গ্রামে ১৫ কেজি করে ৪৫০ টি পরিবারে চাউল বিতরন করেন।

এসময় উপস্থিত ছিলেন,মোঃ আজাহার খান,হক সাহেব মেম্বার,গিয়াস উদ্দিন মুন্সি, আবুল খায়ের ভূইয়া,আব্দুল কাদির প্রমূখ। শাহ আলম সরকার বলেন, কুমিল্লা-২ আসনের সাংসদ সেলিমা আহমাদ মেরি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ পারভেজ হোসেন সরকারের পরামর্শ মোতাবেক যত দিন করোনা ভাইরাসের মহামারি অবস্থা থাকবে আমার পরিবারের পক্ষ থেকে অসহায়দের মাঝে সাহযেগিতা করে যাব ইনশাল্লাহ।

কেএ/ বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর