পঞ্চগড়ের বোদায় সরকারি নির্দেশনা অমান্য করায় ২৪ জনকে অর্থদন্ড

করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকারি নির্দেশনা অমান্য করায় পঞ্চগড়ের বোদা উপজেলার নগরকুমারী বাজার সহ বিভিন্ন হাট বাজারে ১ ব্যবসায়ী ও ২৩ জন পথচারী সহ ২৪ ব্যক্তিকে ৬ হাজার ৩ শত টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ সোমবার (০৬ এপ্রিল) দিনব্যাপী বোদা নগরকুমারী বাজার সহ উপজেলার বিভিন্ন হাটে-বাজারে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাহমুদ আল হাসান।

সরকারি আদেশ অমান্য করে দোকান খোলা রাখার দায়ে ১ জন ব্যবসায়ীকে ও অযথা বাইরে ঘোরাফেরা করার দায়ে ২৩ জন পথচারীকে জরিমানা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ ও সেনাবাহিনীর টহল দল।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাহমুদ আল হাসান বলেন, সরকারি আদেশ অমান্য করে দোকান খোলা রাখা ও অকারনে বাজারে ঘোরাফেরার জন্য তাদেরকে জারিমানা করা হয়। এ সময় তিনি করোনা ভাইরাস প্রতিরোধে সকলকে সরকারের নির্দেশ মেনে চলার আহবান জানান।

কেএ/ বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর