আগুনে পুড়ে গেছে বসতবাড়ী, করোনায় বসে আছে অসহায় পরিবারটি

ঝিনাইদহের হরিণাকুণ্ডু থানার ৮নং চাঁদপুর ইউনিয়নের শীতলীপাড়া গ্রামের আশরাফুল ইসলামের বাড়িঘর সব পুড়ে গেছে। আহত হয়েছে আশারাফুল ইসলাম নিজেও।

সোমবার বিকেল চারটার দিকে রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে। প্রায় আধঘন্টা পর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নেভাতে সক্ষম হয়। কিন্তু ততক্ষণে সবকিছু পুড়ে ছাই।

পোড়া বাড়িটিতে গিয়ে দেখা যায়, শোবার ঘর, রান্নাঘর, গোয়ালঘরসহ মোট পাচটি ঘরের সবকিছুই পুড়ে গেছে। এতে দিনমজুর আশরাফুলের আনুমানিক ক্ষতি হয়েছে প্রায় পাঁচ লাখ টাকা মূল্যের সম্পদ।

স্হানীয় বাসিন্দা মো. রাশেদ জানান, ‘আশরাফুল একজন দিনমজুর। মানুষের জমিতে কাজ করে। এখন পরিবারটির থাকার ঘরটিও নেই। সবকিছু পুড়ে গিয়ে পরিবারটি অসহায় হয়ে পড়েছে। আমাদের সবার উচিত তাদের পাশে দাড়ানো।’

আশরাফুলের মা হাসিনা বেগম একজন কারখানা শ্রমিক। ১২ সদস্যের পরিবারটি করোনায় লকডাউনের কারণে বাড়িতে বসে আছে। এপর্যন্ত তারা কোনো ত্রাণ সহায়াতাও পায়নি বলে জানিয়েছে। করোনায় লকডাউনের মধ্যে পুড়ে যাওয়া পরিবারটিকে দেখতে এলাকাবাসী ভীড় করেছেন।

হরিণাকুণ্ডু উপজেলা নির্বাহী অফিসার(ইউএন) সৈয়দা নাফিস সুলতানা বলেন, ‘আগুন লাগার ঘটনাটি বেদনাদায়ক। অসহায় পরিবারটির পাশে সবাইকে থাকার আহ্বান জানাচ্ছি। আর পরিবারটির পক্ষ থেকে একটি লিখিত আবেদন জানলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তা করা হবে।’

এদিকে বাংলাদেশ এনভায়রনমেন্ট প্রোটেকশন সোসাইটি(বিইপিএস) এর সদস্যবৃন্দ অসহায় পরিবারটির পুড়ে যাওয়া ঘরবাড়ি পরিদর্শন করেছেন। সংগঠনটির পক্ষ সাহায্যে সহযোগিতা করাসহ সমাজের বিত্তবানদের অসহায় পরিবারটির পাশে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।

এছাড়া ঝিনাইদহের স্হানীয় সংগঠন সেন্স ফর সোসাইটি সবাইকে পরিবারটির পাশে থাকার আহ্বান জানিয়েছে। প্রয়োজনে যোগাযোগ মো. গোলাম মোস্তফা, প্রতিষ্ঠাতা এবং পরিচালক, বাংলাদেশ এনভায়রনমেন্ট প্রোটেকশন সোসাইটি (বিইপিএ)
মোবঃ01782140946

কেএ/ বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর