বগুড়ায় সরকারি ২৮৮ বস্তা চাল আত্মসাতের অভিযোগে উপজেলার কুতুবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ডিলার গাজিউল হককে ১ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গাজিউল হক কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।
আজ সোমবার (০৬ এপ্রিল) বিকালে সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক রাসেল মিয়া অভিযান পরিচালনা করেন।
এসময় অভিযুক্ত গাজিউল হক ডিলারের গুদামে গিয়ে চাল না পেয়ে চাল সম্পর্কে কোনো সদুত্তোর দিতে না পারায় এই সাজা প্রদান করেন। তাকে জেলখানায় প্রেরণ করা হয়েছে।
বার্তাবাজার/এমকে