করোনা ভাইরাসের কারণে ভারতে চলা কারফিউয়ে ভারতের বিভিন্ন এলাকায় আটকে পড়া ৪ বাংলাদেশি নাগরিক পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে দেশে ফিরেছেন।
আজ সােমবার বিকেলে ভারতের বিভিন্ন এলাকায় আটকে পড়া ৪ বাংলাদেশী নাগরিক বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের পর বাংলাবান্ধা স্থলবন্দর সংলগ্ন এলাকায় তাদের ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কােয়ারেন্টিনে রাখা হয়েছে।
তেঁতুলিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু জানান,ভারতে আটকে পড়া বাংলাদেশী ৪ নাগরিককে বাংলাবান্ধা স্থলবন্দর সংলগ্ন এলাকায় তাদের ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কােয়ারেন্টিনে রাখা হয়েছে। তাদের থাকা,খাওয়া এবং চিকিৎসা সহ যাবতীয় সুবিধা দেওয়া হচ্ছে।
পঞ্চগড় সিভিল সার্জন ডাঃ মােঃ ফজলুর রহমান জানান, ভারতের বিভিন্ন এলাকায় আটকে পড়া ৪ বাংলাদেশী নাগরিক বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আসার পর তাদের স্বাস্থ্য পরিক্ষার করা হয়েছে এবং ৪ জনকে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কােয়ারেন্টিনে রয়েছেন। কারো শরীরে করোনার লক্ষণ পাওয়া যায়নি। তবে তারা সুস্থ রয়েছে।
এর আগে সকালে পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ে এক বৈঠকে জানানাে হয়, সম্প্রতি বিশ্বে করােনা ভাইরাসের বিস্তার ঠেকাতে সতর্কতার কারণে ইমিগ্রশন সুবিধা বন্ধ থাকায় বাংলাদেশি এসব নাগরিক ভারতের বিভিন্ন এলাকায় আটকা পড়ে। এরা চিকিৎসাসহ নানা কারণে বিভিন্ন সময় ভারতে যান। সরকারি নির্দেশনায় বিশেষ ব্যবস্থাপনায় বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে তাদের দেশে ফিরিয়ে আনা হবে। তবে স্থলবন্দর সংলগ্ন এলাকায় তাদের ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কােয়ারেন্টিন নিশ্চিত করা হবে।
কেএ/ বার্তাবাজার