ইতালি-আমেরিকার মতো বাংলাদেশেও যেন লাফিয়ে বাড়ছে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় আক্রান্তের তালিকায় যোগ হয়েছে আরও ৩৫ জন। যাদের প্রত্যেকের শরীরে কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে। এর আগের ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছিল ১৮ জন। তার আগের দিন শনাক্ত হয় মাত্র ৯ জন।
যার ফলে দেশে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৩ জনে। গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছে তিনজন। মোট মৃতের সংখ্যা ১২। এলাকাভিত্তিক বিশ্লেষণে ঢাকায় (ঢাকা শহর) রয়েছে সর্বোচ্চ ৬৪ জন। এর পরবর্তী নারায়ণগঞ্জে ২৩ জন। মোট ১৫টি জেলায় করোনা রোগী পাওয়া গেছে।
১২৩ রোগীর মধ্যে ১২১ জনের তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদ।
ঢাকা মহানগরী- ৬৪ জন
ঢাকা জেলা- ৪ জন
নারায়ণগঞ্জ- ২৩ জন
মাদারীপুর- ১১ জন
চট্টগ্রাম- ২ জন
গাইবান্ধা- ৫ জন
চুয়াডাঙ্গা- ১ জন
কুমিল্লা- ১ জন
কক্সবাজার- ১ জন
নরসিংদী- ১ জন
রংপুর- ১ জন
শরীয়তপুর- ১ জন
সিলেট- ১ জন
গাজীপুর-১ জন
জামালপুর ৩ জন ও
মৌলভীবাজারে ১ জন পাওয়া গেছে।
এ ছাড়া ৩৫ জন রোগীর মধ্যে ৪১-৫০ বছর বয়সের মধ্যে ১১ জন। ২১ থেকে ৩০ বছরের মধ্যে ছয়জন। ৩০ জন পুরুষ, পাঁচজন নারী। তবে গত ২৪ ঘণ্টায় নতুন করে কেউ রিকভার করেনি অর্থাৎ রিকভার সংখ্যা ৩৩ জন বলে জানান ফ্লোরা।
এদিকে, সকালে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছিলেন, করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে গত ২৪ ঘণ্টায় দেশে চারজনের মৃত্যু হয়েছে। দেশে নতুন করে আরও ২৯ জন করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন বলে জানান তিনি।
কেএ/ বার্তাবাজার