করোনার মাঝেও সংসদের অধিবেশন ১৮ এপ্রিল

সারা বিশ্বে চলমান করোনার ভয়বহ অবস্থার মাঝেও সাংবিধানিক বাধ্য বাধকতার জন্যে আগামী ১৮ এপ্রিল সংসদের নিয়মিত অধিবেশন অনুষ্ঠিত হবে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে ওইদিন সংসদের অধিবেশন শুরু হবে।

সোমবার (৬ এপ্রিল) সংসদ সচিবালয়ের গণসংযোগ শাখা থেকে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংবিধান প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ জাতীয় সংসদের সপ্তম অধিবেশন আহ্বান করেছেন। আগামী ১৮ এপ্রিল বিকেল ৫টায় শেরে বাংলা নগরস্থ জাতীয় সংসদ ভবনে এই অধিবেশন বসবে।

সাংবিধানিক বাধ্য-বাধকতা অনুযায়ী, একটি অধিবেশন শেষ হওয়ার ৬০ কার্যদিবসের মধ্যে পরবর্তী অধিবেশন বসার বাধ্য-বাধকতা রয়েছে। সেক্ষেত্রে আগামী ১৮ এপ্রিলের মধ্যে সংসদের পরবর্তী অধিবেশন বসতে হবে। কারণ চলতি সংসদের সর্বশেষ ষষ্ঠ অধিবেশন শেষ হয়েছিল ১৮ ফেব্রুয়ারি। সংসদ সচিবালয় সূত্র জানায়, চলতি সংসদের সদস্য শামসুল রহমার শরীফ মারা যাওয়ায় অধিবেশনের শুরুতে শোক প্ররস্তাবের উপর আলোচনা হবে।

বিশ্বব্যাপী চলমান করোনা ভাইরাস তান্ডবের কারণে এবারের অধিবেশন খুব সংক্ষিপ্ত আকারে করা হবে বলে জানা গেছে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর