ঘরে বসে নামাজ আদায়ের নির্দেশ

চলমান করোনা পরিস্থিতি মোকাবিলা করতে মসজিদে ৫ ওয়াক্তের নামাজের জামাতে ৫ জন ও জুমার নামাজের জামাতে ১০ জনের বেশি অংশ নিতে পারবেনা। ধর্ম মন্ত্রনালয় থেকে এক জরুরী বিজ্ঞপ্তির মাধ্যমে এই নির্দেশনা দেয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। করোনা সংক্রমণরোধে মসজিদের ক্ষেত্রে খতিব, ইমাম, মুয়াজ্জিন, ও খাদেমগন ছাড়া বাকি সক্ল মুসুল্লীকে নিজ নিজ বাড়িতে ৫ ওয়াক্তের নামাজ আদায় করতে ও জুমার নামাযের পরিবর্তে ঘরে বসে জোহরের নামাজ পড়ার নির্দেশ দেয়া হচ্ছে।

এতে আরও বলা হয়, মসজিদে জামায়াত চালু রাখার প্রয়োজনে খতিব, ইমাম, মুয়াজ্জিন, খাদেমসহ পাঁচ ওয়াক্তের নামাজে অনধিক ৫ জন এবং জুমার জামায়াতে অনধিক ১০ জন শরিক হতে পারবেন। জনস্বার্থে বাহিরের মুসল্লি মসজিদের ভিতরে জামায়াতে অংশগ্রহণ করতে পারবেন না।

একই সাথে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে অন্যান্য ধর্মের অনুসারীদেরকেও উপাসনালয়ে সমবেত না হয়ে নিজ নিজ বাসস্থানে উপাসনা করার জন্য নির্দেশ দেয়া যাচ্ছে। অন্যান্য ধর্মের অনুসারীগণও এ সময়ে কোন ধর্মীয় বা সামাজিক আচার অনুষ্ঠানের জন্য সমবেত হতে পারবেন না।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর