করোনা ভাইরাস সংক্রামণের কারণে পাবনা শহর সমাজসেবা অফিসের উদ্যোগে শতাধিক অসহায় দু:স্থ,রিক্সা-ভ্যান চালকদের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুর শহর সমাজসেবা কার্যালয়ে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রী মধ্যে ছিলো চাল,ডাল,তেল,আলু,লবন ও সাবান।
খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন পাবনা সংবাদপত্র পরিষদের সভাপতি ও শহর সমাজসেবা সমন্বয় পরিষদের সভাপতি প্রবীন সাংবাদিক আব্দুল মতীন খান,শহর সমাজসেবা অফিসার হাফিজ আহমেদ, শহর সমাজসেবা সমন্বয় পরিষদের সহ-সভাপতি শাহজাহান মামুন প্রমুখ। এসময় সবাইকে করোনা ভাইরাস থেকে বাঁচতে সচেতন ও স্বাস্থ্য বিধি মেনে চলার আহ্বান জানানো হয়। এছাড়া সরকারের পাশাপাশি বিত্তবানদের এসব অসহায় মানুষদের পাশে দাড়ানোর কথাও বলা হয়।
বার্তা বাজার / ডাব্লিও.এস