সন্ধ্যা ৬টার মধ্যে রাজধানীর কাঁচাবাজার ও সুপারশপ বন্ধের নির্দেশ

প্রতিদিন সন্ধ্যা ছয়টার মধ্যে রাজধানীর কাঁচা বাজার ও সুপার শপসহ সব ধরনের দোকানপাট বন্ধের নির্দেশ দেয়া হয়েছে। সোমবার (০৬ এপ্রিল) ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এ নির্দেশ দেয়।

তবে ওষুধের দোকানসহ জরুরি সার্ভিসগুলো এ নির্দেশনার আওতামুক্ত থাকবে।

পুলিশ কমিশনার কর্তৃক নির্দেশনা পাওয়ার পর এরমধ্যে মহানগর পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তারা সুপার শপগুলোতে বিষয়টি জানিয়ে দিয়েছেন।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর