খাদ্য সংকটে থাকা কুকুরের পাশে দিনাজপুরের ইমু

করোনাভাইরাস প্রাদুর্ভাবে চারিদিকে কর্মহীন মানুষের সংখ্যা দিনদিন বাড়ছে। খাদ্য সংকটে পড়েছে অনেক নিম্ম আয়ের মানুষেরা। ঘর থেকে বের হতে না পেরে অনেকেই যেমন কর্মহীন তেমনই বাইরে খাদ্য সংকটে পড়েছে অবলা প্রাণী কুকুর গুলোও!

তবে মানবতা আজও বেঁচে আছে অনেকের মাঝে। দিনাজপুর শহরে অনহারী কুকুর গুলোকে কখনো ভাত, কখনো খিচুরী আবার কখনো-বা বিস্কুট খাওয়াচ্ছেন দিনাজপুরের আফসানা ইমু (৩৬)। নিজের স্কুটি নিয়ে শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ছুটে ছুটে কুকুরকে খাবার দেন তিনি। নিয়মিত খাবার পেয়ে কুকুর গুলোও যোনো আফসানা ইমুকে আপন করে নিয়েছে।

সোমবার আফসানা ইমু’র সাথে শহরের বেশ কয়েকটি জায়গা ঘুরে চোখে পড়ে এমনই চিত্র। দিনাজপুর শহরের কালিতলা পোস্ট অফিস এলাকায় আফসানা ইমুর বাড়ি। নিজেরও কয়েকটি পোষা কুকুর আছে বাড়িতে। কুকুরের প্রতি ছোট বেলা থেকেই অন্যরকম ভালোবাসা ছিল ইমুর।

আফসানা ইমু বলেন, ‘আমি একদিন পরপর শহরের কুকুর গুলোকে ভাত অথবা খিচুরী দেই। যদি ভাত কিংবা খিচুরী রান্না করতে না পারি তাহলে বিস্কুট জাতীয় খাবার দেই। শহরের বাইরে হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ের সামনে ৩০টা কুকুর আছে। আমি সেই ৩০টা কুকুরকে নিয়মিত খাবার দেই। একদিন পরপর সকালে বাড়ি থেকে নিজের স্কুটি নিয়ে বের হয়ে যেখানে যেখানে কুকুর থাকে আমি সেই সেই জায়গা গুলোতে যাই। আমি গেলেই কুকুর গুলো দৌড়ে আমার কাছে আসে। নিরিহ এই প্রাণী গুলো এখন অনেক কষ্টে আছে।

তিনি আরও বলেন, করোনাভাইরাসের কারণে আমরাও অনেক কষ্টে আছি। বিশেষ করে নিম্ম আয়ের মানুষেরা ঠিক মত খেতে পারছে না। মানুষ হয়ত কোথাও ত্রাণ বা খাদ্য সামগ্রী পাচ্ছেন কিন্তু কুকুর গুলোর তো কেউ নেই। তারা কি খাবে এই পরিস্থিতি তাদের নেই। তারা বলতেও পারে না। তাই আমরা এই উদ্যোগ। আমি নিয়মিত কুকুর গুলোকে খাবার দেই। এতে অবশ্য অনেকেই সমালোচনা করে কিন্তু আমি সেগুলো গায়ে মাখি না। আমি আমার মত করে কাজ করে যাই।’

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর