সাতক্ষীরায় বিভিন্ন প্রতিষ্ঠানের খাদ্য সামগ্রী বিতরণ

মহামারী করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে গৃহবন্দি হয়ে পড়া কর্মহীন অসহায় গরীব মানুষের মাঝে সাতক্ষীরার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান খাদ্য সামগ্রী সহ স্বাস্থ্য সুরক্ষা উপকরণ বিতরণ অব্যাহত রয়েছে।

সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়:
করোনা সংক্রমণ প্রতিরোধে কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে ত্রান ও স্যানিটাইজার দিয়ে চলেছে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের একদল দামাল ছেলে। বাংলাদেশ সরকারের পাশে দাঁড়াতে তারা সোমবার সকালে সাতক্ষীরা শহরের সদর হাসপাতাল মোড়, সরকারি কলেজ মোড় ও আমতলা মোড়ের পার্শ্ববর্তী এলাকার ৪০ জনকে এ ত্রাণ সামগ্রী বিতরন করেন।
সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের ২০১৩ ব্যাচ এর শিক্ষার্থী ডাঃ মোস্তফা অরাফাত বলেন, দেশের যে কোন প্রাকৃতিক দুর্যোগ ও মহামারীর সময় তারা দেখছেন যে শুধু সরকার নয়, বেসরকারি প্রতিষ্ঠান ছাড়াও স্বেছাসেবী সংগঠণ অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে পরিস্থিতি মোকাবেলা করছে। তারাও একই উদ্দেশ্য নিয়ে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকারি নির্দেশনা অনুযায়ি অসহায় মানুষদের ঘরের মধ্যে রাখতে ত্রান সহায়তার পাশপাশি তাদেরকে সুরক্ষিত রাখত হ্যান্ড গ্লোবস, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, ডেটল, সাবানসহ বিভিন্ন জিনিসপত্র তুলে দিচ্ছেন। ইতিপূর্বে তারা শ্যামনগর ও সাতক্ষীরা শহরের ৩০০ ব্যাক্তিকে এ সহায়তা দিয়েছেন। সোমবার তিনিসহ তৌফিক এলাহী সিহাব, নাহিদ হাসান, অরপট দেবনাথ, আশরাফুল হক, অকিব সম্রাট শহরের তিনটি স্থানে ৪০ জন অসহায় ব্যক্তির বাড়িতে এ ত্রাণ পোঁছ দিয়েছেন। আবারো তারা টাকা তুলে কয়েকদিনের মধ্যে শতাধিক ব্যক্তির হাতে ত্রাণ তুলে দেবেন। ত্রান দেওয়ার পাশপাশি জনসচেতনতা বাড়াতে তারা একজন অপর জনের থেকে তিন ফুট দূর থাকা, ঘরের বাইরে মাস্ক ব্যবহার করা, সাবান, ডেটল বা স্প্রিরিটি ব্যবহারের সুফল সম্পর্ক তুলে ধরেছেন।

শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ সাতক্ষীরা জেলা শাখা:
শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে করোনা ভাইরাস এর কারণে কর্মহীন মানুষের মাঝে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে রুটি ও গুড় বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টায় সুলতানপুরে বড় বাজার মোড়ে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ জেলা সভাপতি মো. রাশেদুজ্জামান রাশি’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে রুটি ও গুড় বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম।
শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ সাতক্ষীরা জেলা শাখার পক্ষ থেকে পৌরসভার ০৯টি ওয়ার্ডে প্রতিদিন ৩০০ পরিবারের মাঝে রুটি ও গুড় বিতরণ করা হবে। এসময় উপস্থিত ছিলেন সাবেক ছাত্র নেতা শেখ ইজাজ আহমেদ স্বপন, মহিলা নেত্রী রওশনারা রুবি, শেখ জাহাঙ্গীর হাসান খোকন, মো. অহেদুজ্জামান টিটু, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সহ-সভাপতি শেখ আব্দুল আলিম, পৌর শাখার সভাপতি মো. নুরুল হক, সাধারণ সম্পাদক কবির হোসেন, সদর উপজেলা শাখার সভাপতি মো. কামাল হোসেন, সাধারণ সম্পাদক শেখ ইলিয়াছ হোসেন রুবেল, স্বেচ্ছাসেবক হিসাবে কাজ করেন বশির আহমেদ, আব্দুর রউফ খোকন, মো. নুরুল হক, ইয়াছিন আলী, আব্দুর রহমান, রুহুল আমিন, কামরুজ্জামান, জালাল, কবির হোসেন, সিরাজুল ইসলাম ডালিম প্রমুখ।

সাতক্ষীরা পৌরসভা:
করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ প্রতিরোধে সাতক্ষীরা পৌরসভার ০৪ নং ওয়ার্ডের সুলতানপুর এলাকায় কর্মহীন ও অসহায় মানুষের দোয়ারে দোয়ারে খাদ্যসামগ্রী পৌছে দিলেন সাতক্ষীরা পৌরসভার ০৪ নং ওয়ার্ডের মানবিক কাউন্সিলর কাজী ফিরোজ হাসান। সোমবার সকাল থেকে ব্যক্তিগত উদ্যোগে পৌরসভার ০৪ নং ওয়ার্ডের সুলতানপুর এলাকার বিভিন্ন কর্মহীন অসহায় পরিবারের দোয়ারে দোয়ারে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন সাতক্ষীরা পৌরসভার ০৪ নং ওয়ার্ডের কাউন্সিলর কাজী ফিরোজ হাসান।
সাতক্ষীরা পৌরসভার ০৪ নং ওয়ার্ডের সুলতানপুর এলাকায় ২০০ কর্মহীন ও অসহায় পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি। এসময় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটি:
সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির উদ্যোগে করোনা ভাইরাস এর কারণে অসহায়, দরিদ্র, দুঃস্থ ও গরীব খেটে খাওয়া মানুষের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার সকাল ১০টায় পৌরসভার ১ নং ওয়ার্ডের কাটিয়ায় সৌদি বাংলা ফিস ফিড অফিসের সামনে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সভাপতি ও সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি জি এম নুর ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবক ডা. আবুল কালাম বাবলা, সাতক্ষীরা চেম্বার অব কমার্সের পরিচালক ও সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এনছান বাহার বুলবুল, অধ্যাপক মোজাম্মেল হোসেন, আব্দুর রব ওয়ার্ছি, সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান বাবু, মহিলা উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা মহিলা আওয়ামী রীগের সাধারণ সম্পাদক জ্যোৎনা আরা, নাগরিক অধিকার উন্নয়ন বিষয়ক সম্পাদক মো. কামরুজ্জামান রাসেল, সদস্য মোহাম্মদ আবু সায়ীদ, আশরাফুল করিম ধনী প্রমুখ। এসময় শতাধিক করোনা ভাইরাস এর কারণে অসহায়, দরিদ্র, দুঃস্থ ও গরীব খেটে খাওয়া মানুষের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরনের উদ্বোধন করা হয়। সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির উদ্যোগে পাঁচশত পরিবারের মাঝে চাল, তেল, ডাল ও আলু নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হবে। এসময় সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা আওয়ামীলীগ:
সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নে করোনা ভাইরাস প্রতিরোধে জীবানু নাশক স্প্রে করা হয়েছে। সোমবার সকালে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ মনিরুল হোসেন মাসুমের উদ্যোগে ইউনায়নের শিমুলবাড়িয়া, এল্লারচর, বালিথাসহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণস্থানে এ জীবানু নাশক স্প্রে করা হয়। এলাকার মানুষের সচেতন করাসহ জীবাণুনাশক স্প্রে করছেন শেখ ইয়াছিন, সাব্বির, সুমন, রাজ, রোহিত, ইকবাল, শরীফ, আলামিন, নজীবুল্লাহ, শেখ শরীফ, শরীফ গাজী, সাগর, হৃদয় প্রমূখ। এ সময় শেখ মনিরুল হোসেন মাসুম জানান, নিম্নবিত্ত ও মধ্যবিত্ত মানুষের মাঝে নগদ অর্থ সহ এই কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাল্লাহ।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর