শরীয়তপুরের নড়িয়া উপজেলায় পানি সম্পদ উপমন্ত্রী ও আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীমের উদ্যোগে করোনা পরিস্থিতিতে ঘর থেকে বের না হওয়া রোগীদের জন্য বেসরকারিভাবে একটি ভ্রাম্যমাণ মেডিকেল টিম গঠন করা হয়েছে।
সোমবার(৬এপ্রিল) সকালে নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
উদ্বোধনকালে পানি সম্পদ উপমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু কন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামীলীগ সবসময় মানবতার পাশে ছিল, বর্তমানে আছে ও ভবিষ্যতেও থাকবে। জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় খাদ্যের অভাবে কেউ কষ্ট করবে না ও না খেয়ে মারা যাবে না। তিনি দেশের প্রতিটি নাগরিকের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার জন্য নিবিড়ভাবে কাজ করছেন। তার নির্দেশে সরকার ও আওয়ামীলীগের সকল স্তরের নেতাকর্মীরা কাজ করে যাচ্ছে।
সম্প্রতি বিদেশ ফেরত ব্যক্তিদের উদ্দ্যেশে এনামুল হক শামীম বলেন, আপনারা আমাদের রেমিটেন্স যোদ্ধা। আপনাদের সম্মান জানাই। যারা সম্প্রতি বিদেশ থেকে ফিরেছেন; তারা স্বাস্থ্যবিধি মেনে চলবেন। হোম কোয়ারেন্টাইনে থাকুন। নিজের ও পরিবারের সদস্যদের কথা বিবেচনা করে হলেও নিরাপদ দুরত্ব বজায় রেখে চলুন। করোনা ভাইরাস মোকাবিলায় সরকারের পাশাপাশি সবার এগিয়ে আসতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন, শরীয়তপুরের সিভিল সার্জন ডা, এসএম আবদুল্লাহ আল মুরাদ, নড়িয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাসান আলী রাড়ী, সাধারন সম্পাদক হাসানুজ্জামান খোকন, সখিপুর থানা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব হুমায়ুন কবির মোল্যা, সাধারন সম্পাদক মানিক সরকার, আওয়ামীলীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক জহির সিকদার, স্বাচিপের আপ্যায়ন সম্পাদক ডা. তৌহিদুজ্জামান মুন্সী, নড়িয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শফিকুল ইসলাম, নড়িয়া পৌরসভা মেয়র শহিদুল ইসলাম বাবু রাড়ী,ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি নূর এ আলম আশিক প্রমূখ।
জানা গেছে, মেডিকেল টিমের একটি এ্যাম্বুলেন্স নিয়ে সর্বদা প্রস্তুুত থাকবে দুজন চিকিৎসক ও দুজন নার্স। জরুরি প্রয়োজনে ফোন দিলেই অসুস্থ রোগীকে বাড়ি গিয়ে চিকিৎসা সেবা দিবে তারা। পরে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে নড়িয়া উপজেলার ৪টি ইউনিয়নে কর্মহীন অসহায় প্রায় ১ হাজার পরিবারকে চাল-ডাল-তেল সহ খাদ্য সামগ্রী এবং সখিপুরে ৬ লাখ নগদ টাকা ও ২ শ বান্ডিল টিন মাঝে বিতরণ করেন তিনি।
এছাড়াও নড়িয়ায় লকডাউনে থাকা ৩৩ পরিবারের জন্য পর্যাপ্ত খাদ্য সামগ্রী নড়িয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান খোকন ও নড়িয়া থানার ওসি হাফিজুর রহমানের মাধ্যমে প্রেরণ করেন।
বার্তা বাজার / ডাব্লিও.এস