মরনঘাতী করোনা ভাইরাসরোধে সারাদেশের মত চুয়াডাঙ্গাও লকডাউন। আর এই লকডাউনে বিপাকে পড়েছে নিন্ম আয়ের মানুষেরা। এরি ধারাবাহিকতায় জেলার দামুড়হুদা উপজেলার কুতুবপুরে যুব সমাজের উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরন করা হয়েছে।
সোমবার (৬ এপ্রিল) বেলা ১১ টার কুতুবপুরের বিভিন্ন অসহায়, দুস্থদের বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ সামগ্রী (চাল,ডাল, লবন, সাবান, তৈল ও হুইল পাউডার) বিতরণ করেন। বিতরন কালে উপস্থিত ছিলেন শওকত আলী, মহাসিন আলী তারিক, আব্দুর রশীদ, হাফিজুল ইসলাম, রহিদুল ইসলাম প্রমুখ।
বার্তা বাজার / ডাব্লিও.এস