পারিবারিক উদ্যোগে বিকল্প যু্বধারা সভাপতির ত্রান বিতরণ

মুন্সীগঞ্জের সিরাজদিখানে উদ্যোগে বিকল্প যুবধারার কেন্দ্রীয় সভাপতি ও জনাব মাহী বি চৌধুরী এমপি’র এপিএস উপাধ্যক্ষ মো. আসাদুজ্জামান বাচ্চুর ব্যক্তিগত ও পারিবারিক উদ্যোগে ত্রান বিতরণ করা হয়েছে।

আজ বেলা ১২ টায় উপজেলার কেয়াইন ইউনিয়নের নিমতলা বস্তি, কেয়াইন, বালিয়াকান্দা, ছোট শিকারপুর, ছোট কেয়াইন, কালা রায়ের চর গ্রামের আড়াইশত হতদরিদ্র পরিবারের মাঝে ৫ কেজি চাল, ১কেজি ডাল, ২কেজি আটা, ২কেজি আলু, ও ২ কেজি করে তৈল বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, বিকল্প ধারা সিরাজদিখান উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো: বজলুর রহমান বেপারী, কেয়াইন ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মো: কাওছার ভূইঁয়া, বিকল্প যুবধারা সিরাজদিখান উপজেলা শাখার সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন শাওন, বিশিষ্ট মুরব্বী মো: ইউসুফ হোসেন ভূইঁয়া, মো: মানিক দেওয়ান, খোকা মিয়া দেওয়ান, উপজেলা যুবধারার প্রচার সম্পাদক আজিম ভূইঁয়া।

ত্রান বিতরণ কার্যক্রমে পৃষ্ঠপোষকতা করেন, নিমতলা বাজার কমিটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জনাব মো: আমিনুল ইসলাম দেওয়ান, পূবালী ব্যাংক লি: এর এ জি.এম মো. মনিরুজ্জামান জনি, গ্রামীণ ফোনের উর্ধ্বতন কর্মকর্তা ডি.এম কামরুজ্জামান স্বাধীন, বিশিষ্ট সমাজকর্মী মো: তারা মিয়া দেওয়ান, শিপলু এন্টারপ্রাইজের (নিমতলা) স্বত্তাধিকারী ওয়াহিদুজ্জামান শিপলু, প্রবাসী মো:আরিফ দেওয়ান, শেখ মো:মাহফুজ, শরীফ দেওয়ান, মো: জাকির হোসেন দেওয়ান, জাহিদুল ইসলাম দেওয়ান, ফরিদ দেওয়ান প্রমূখ।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর