৪০০ জন গরীব, দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে সহায়তা প্রদান

আজ ৬ এপ্রিল মঙ্গলবার দক্ষিনখান আওয়ামীলীগ এর অন্যতম নেতা, সাধারণ মানুষের অহংকার ও ঢাকা মহানগরআওয়ামীলীগ যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক সরদার বেলায়েত হোসেন মুকুল এর উদ্যোগে সরদার সুরুজ্জামান মহিলাকলেজ মাঠে গরীব, দুঃস্থ অসহায় ৪০০টি পরিবারের জন্যে খাদ্যদ্রব্য বিতিরণের কার্যক্রমের আয়োজন করা হয়েছে। উক্তকার্যক্রমে প্রধান অতিতি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর আওয়ামীলীগ যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক সরদারবেলায়েত হোসেন মুকুল ।

আইইডিসিআর এর সকল নিয়ম মেনে এই কার্যক্রমে গরীব, দুঃস্থ ও অসহায় ৪০০টি পরিবারের জন্যে চাল, ডাল, আলু, তেল, সাবান, ওমাস্ক। যাতে একটি পরিবার প্রায় এক সপ্তাহের খাবার নিয়ে নিশ্চিন্তে চলতে পারে। সরদার বেলায়েত হোসেন মুকুল প্রতিনিয়ত এইএলাকায় বিভিন্ন সমাজসেবামুলক কাজ করে আসছে। তিনি দেশের এই ক্রান্তিকালে দেশের মানুষের পাশে থাকার সর্বাত্মক চেষ্টাচালিয়ে যাচ্ছে।

উক্ত প্রগ্রামে সংক্ষিপ্ত বক্তব্যে আ:লীগ নেতা জনাব বেলায়েত হোসেন মুকুল বলেন- “ভয় নয়, সচেতনতাই করোনা জয়েরএকমাত্র উপায়। তিনি সবাইকে ঘরে থাকার পরামর্শ দেন। তিনি আরো বলেন- আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশনেত্রী শেখহাসিনা গরীব-দুঃখীদের বিষয়ে সদা তৎপর। আপনারা ধৈর্য্য সহকারে ঘরে থাকুন। খাবার আমরাই আপনার ঘরে পৌঁছে দিবো।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর