গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে(সদর হাসপাতাল) পারসোনাল প্রটেক্টিভ ইক্যুইপমেন্ট (পিপিই) প্রদান করেছেন আওয়ামীলীগ নেতা সাইফুল ইসলাম।
সাইফুল বাংলাদেশ আওয়ামীলীগ গোপালগঞ্জ জেলা শাখার সদর থানার যুগ্ন- সাধারন সম্পাদক ও গোপালগঞ্জ টিন রড ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদ।
সোমবার দুপুরে এই পিপিই গ্রহণ করেছেন সদর হাসপাতালের সহকারী পরিচালক ডাক্তার অসিত কুমার মল্লিক।
সাইফুলের উপস্থিতিতে পিপিই হস্তান্তর করেছেন গোপালগঞ্জ পৌরসভার মেয়র ও সদর থানা আওয়ামী লীগের সভাপতি কাজী ণিয়াকত আলী লেকু।
এসময় থানা আওয়ামীলীগের নেতা, হাসপাতালের কর্মকর্তা সহ সাংবাদিকরা উপস্খিত ছিলেন।
এসময় সাইফুল বলেন, করোনাভাইরাসের প্রার্দুভাব ঠেকাতে সারা দেশের হাসপাতালে জীবনের ঝুকি নিয়ে সাথে কাজ করছে ডাক্তাররা। গোপালগঞ্জ হাসপাতালের ডাক্তাররা যাতে সাহসীকতার সঙ্গে ঝুকিমুক্ত থেকে গোপালগঞ্জবাসীকে সেবা দিতে পারেন সেজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে গোপালগঞ্জের মাটি ও মানুষের নেতা গোপালগঞ্জ ২ আসনের সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম ভাইয়ের নির্দেশে সেলিম ভাইয়ের পক্ষ থেকে ৩০টি পিপিই প্রদান করা হয়েছে। প্রয়োজনে আরো পিপিএ সরবারহ করা হবে ।
পরে তিনি সরকারি নির্দেশনা মেনে চলার জন্য সকলকে আহ্বান জানান।
এর আগে সাইফুল গত ১ এপ্রিল গোপালগঞ্জ ২ আসনের সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিমের পক্ষ থেকে ৬০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করছিলেন।
বার্তা বাজার / ডাব্লিও.এস