দেশের প্রথম লকডাউনমুক্ত ঘোষণা করা হল যে গ্রামকে

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার কৌচ-বড়ইচড়া গ্রামটি দুইদিন পর লকডাউনমুক্ত ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (৩১ মার্চ) সকাল থেকে গ্রামটি লকডাউনমুক্ত ঘোষণা করা হয়।

উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও) জানান, মঙ্গলবার সকাল ৬টা থেকে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার কৌচা-বড়ইচড়া গ্রামটি লকডাউন মুক্ত ঘোষণা করা হলেও গ্রামের সবাইকে প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার অনুরোধ জানানো হয়েছে।

গত রোরবার সকাল ১০টার দিকে ওই গ্রামটির সুচিত্রা নামের ৩২ বছরের এক নারী জ্বর-সর্দি নিয়ে মানিকগঞ্জ সদরের মুন্নু হাসপাতালে মারা যান। পরে তার নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়। উপজেলা প্রশাসন পূর্ব সর্তকতা হিসেবে গ্রামটি লকডাউন ঘোষণা করে।

সোমবার রাতে সুচিত্রার করোনা রিপোর্ট নেগেটিভ আসলে ওই গ্রামটিকে মঙ্গলবার থেকে লকডাউন মুক্ত ঘোষণা করে উপজেলা প্রশাসন।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর