চাল আত্মসাতের অভিযোগে গ্রেফতারকৃত ইউপি চেয়ারম্যানকে জেল হাজতে প্রেরণ

জেলেদের জন্য খাদ্য সহায়তা (ভিজিএফ) চাল আত্মসাতের অভিযোগে বরগুনার পাথরঘাটা উপজেলার কাকাচিড়া ইউনিয়নের চেয়ারম্যান আলাউদ্দিন পল্টুকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার দুপুরে ডিবি পুলিশের নেতৃত্বে নৌ বাহীনি ও ডিবির যৌথ অভিযানে ওই চেয়ারম্যানকে গ্রেপ্তার করা হয়। বিকেলে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়।

পাথরঘাটা থানা পুলিশ সুত্র জানায়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাসরিন সুলতানা কাকচিড়া ইউনিয়নের চেয়ারম্যান আলাউদ্দীন পল্টুর বিরুদ্ধে শুক্রবার সকালে পাথরঘাটা থানায় জেলেদেও জন্য বরাদ্দকৃত চাল যথাযথ নিয়মে বিতরণ না করে আত্মসাতের চেষ্টার একটি অভিযোগ দায়ের করেন।

ওই অভিযোগের ভিত্তিতে ডিবি পুলিশ চেয়ারম্যান পল্টুকে গ্রেপ্তার করেছে। এছাড়াও একই অভিযোগে ইউপি চেয়ারম্যান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা, ট্যাগ অফিসার, ইউপি সচিব ও একজন গ্রামপুলিশস সংশ্লিষ্ট পাঁচজনের বিরুদ্ধে জেলা আওয়ামী মৎস্যজীবি লীগের সভাপতি গোলাম কবির পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে অপর একটি লিখিত দরখাস্ত দিয়েছেন।

কাকচিড়া ইউনিয়নের জেলেদের অভিযোগ, চেয়ারম্যান পল্টু ৮০ কেজির বদলে ভয়-ভীতি দেখিয়ে মাত্র ৩০কেজি চাল বিতরণ করেছেন। টাকার বিনিময়ে জেলে নয় এমন ব্যক্তিদের তালিকায় অন্তর্ভুক্ত করেছেন। ফলে প্রকৃত জেলেরা সুবিধা বঞ্চিত হয়েছেন।

জেলেদের এমন অভিযোগের খবর শুক্রবার সন্ধ্যায় পেয়ে পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা হুমায়ুন কবির তদন্তের জন্য ঘটনাস্থলে যান। কিন্ত তিনি জেলেদেও অভিযোগ আমলে না নিয়ে বরং চেয়ারম্যানের পক্ষে কথা বলা শুরু করেন।

এসময় ক্ষুদ্ধ জেলে ও এলাকাবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবরুদ্ধ কওে রাখেন। পওে উপজেলা চেয়ারম্যান মোস্তফা গোলাম কবিওে আশ্বাসের পর জেলেরা শান্ত হন।

জেলেদের খাদ্য সহায়তা কর্মসূচির আওতায় কাকচিড়া ইউনিয়নে মোট ৫৫০ জন জেলের বিপরীতে জেলেপ্রতি মাসে ৪০ কেজি করে দু’মাসের ৮০ কেজি হিসেবে মোট ৪৪ মে.টন চাল বরাদ্দ দেয় সরকারের ত্রান ও দূর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রনালয়।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর