মৌলভীবাজারে শোনিবার (৪ এপ্রিল) জ্বর ও শ্বাসকষ্টে মারা যাওয়া সেই ব্যাক্তি করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন বলে জানা গেছে। তার নমুনা সংগ্রহ করার পর নিশ্চিত হওয়া গেছে। রোববার (৫ এপ্রিল) রাতে এ বিষয়টা নিশ্চিত করেছেন মৌলভীবাজারের সিভিল সার্জন তৌহিদ হাসান। একইসাথে লকডাউন করা হয়েছে মৃত ব্যাক্তির বাড়ির আশেপাশের আরও ৫টি বাড়ি।
সিভিল সার্জন অফিস জানায় , জেলার রাজনগর উপজেলার আকুয়া গ্রামের মৃত এ ব্যক্তি একজন ব্যাবসায়ী ছিলেন। স্থানীয় ভাঙ্গার হাট বাজারে তার একটি ছোট টং দোকান রয়েছে। গত কয়কদিন ধরে সর্দি, জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন তিনি। গত শনিবার সকালের দিকে তার প্রচন্ড শ্বাসকষ্ট দেখা দেয়। এক পর্যায়ে বেলা এগারোটায় তার মৃত্যু হয়।
এ খবর পেয়ে স্বাস্থ্য বিভাগের কর্মীরর মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করে নিয়ে যান। একই সাথে পুরো বাড়ির লোকজনকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়। এদিকে জেলা সিভিল সার্জন ও রাজনগর উপজেলার নির্বাহী কর্মকর্তা মৃত ব্যক্তির শরীরে করোনাভাইরাস সনাক্ত করণের কথা স্বীকার করে এ এলাকার পাঁচটি বাড়ি লকডাউনের কথা জানিয়েছেন।
বার্তাবাজার/এসজে