করোনা থেকে সুস্থ হয়েছেন আড়াই লাখ মানুষ

মহামারি করোনা ভাইরাসে সারা বিশ্বে এই পর্যন্ত আক্রান্ত হয়েছেন প্রায় ১২ লাখ ২৬ হাজার মানুষ। রোববার (৫ এপ্রিল) পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৬৬ হাজার ৫২০ জনের্। কিন্তু এর মাঝেও ভাল খবর হচ্ছে করোনা ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়েছেন প্রায় ২ লাখ ৫৪ হাজার মানুষ।

করোনায় এইমুহুর্তে সবচেয়ে খারাপ অবস্থা বিরাজ করছে যুকরাষ্টড়ে। সেখানে ৩ লাখ ১২ হাজার মানুষ আক্রান্ত হয়েছেন। সুস্থও হয়েছেন ১৪ হাজার ৮২৮ জন। স্পেন ১ লাখ ৩০ হাজার মানুষ আক্রান্ত হয়েছেন আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২ হাজার ৪১৮ জন।

ইতালিতে ১ লাখ ২৪ হাজার মানূষ আক্রান্ত হয়েছে, সুস্থ হয়েছে ১৫ হাজার ৩৬২ জন মানুষ।

এদিকে বাংলাদেশে ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যায় ২৪ ঘন্টায় নতুন রেকর্ড করেছে। গত ১ দিনে ১৮ জনের মাঝে করোনা ভাইরাস সংক্রমণের খবর পাওয়া গেছে। মোট আক্রান্ত হয়েছে ৮৮ জন।

রোববার (৫ এপ্রিল) দুপুরে করোনা ভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর