১০ এপ্রিল করোনা টেস্টের কিট পাচ্ছে সরকার

করোনা ভাইরাস শনাক্তকরণের কিট উৎপাদন করার জন্য কাজ করে আসছেন গণস্বাস্থ্যকেন্দ্র। তাদের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আগামী ৬ এপ্রিল কিট তৈরীর কাঁচামাল ইংল্যান্ড থেকে দেশে আসবে। সব ঠিক থাকলে গনস্বাস্থ্য কেন্দ্র কর্তৃপক্ষ আগামী ১০ এপ্রিল সরকারের হাতে তোলে দিবে বহু আকাঙ্খার করোনা ভাইরাস পরীক্ষার কিট।

শনিবার (৪ এপ্রিল) গনমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

তিনি বলেন, ‘আমরা সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছি। সরকারের পক্ষ থেকে আমাদের প্রয়োজনীয় সহযোগিতা করা হচ্ছে। কিন্তু বিমান যোগাযোগ বন্ধ থাকায় লন্ডন থেকে কিট তৈরির মূল উপকরণ যথাসময়ে আনা সম্ভব হয়নি।

আমরা আপাতত চীনের কাঁচামাল দিয়ে কিট তৈরির কাজ চালিয়ে যাচ্ছি। এখন সরকারের কাছে ওইসব রোগীর রক্ত চাইব। পরীক্ষায় সফল হলে আমরা শিগগিরই কিট বাজারজাত করতে পারব।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর