করোনার সঠিক তথ্য জানতে নতুন ওয়েবসাইট

দেশে প্রাণঘাতী নভেল করোনাভাইরাস সংক্রান্ত তথ্য সহজে জানার জন্য সরকার নতুন ওয়েবসাইট চালু করেছে। করোনা সংক্রান্ত যেকোনো প্রয়োজনীয় পরামর্শ ও সাম্প্রতিক তথ্য দ্রুত পেতে এই ওয়েবসাইট কার্যকর ভূমিকা রাখবে। ওয়েবসাইটের ঠিকানা www.corona.gov.bd

রবিবার (০৫ এপ্রিল) এক সরকারি তথ্যবিবরণীতে এ তথ্য জানানো হয়।

এছাড়া জ্বর, সর্দি-কাশি, শ্বাসকষ্ট হলে যেকোনো ব্যক্তি আগের মতোই স্বাস্থ্য অধিদপ্তরের ৩৩৩ বা ১৬২৬৩ নম্বরে ফোন করে সেবা নিতে পারবেন।

স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) থেকে রবিবারের দেওয়া তথ্য অনুযায়ী, বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১৮ জন আক্রান্ত হয়েছেন, মারা গেছেন একজন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮৮ জনে। ভাইরাসটি থেকে সুস্থ হয়েছেন আরও তিনজন। ফলে মোট সুস্থ হয়েছেন ৩৩ জন। মৃত্যু হয়েছে ৯ জনের।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর