দেশের করোনা আতংকেও থামেনি মাদক ব্যবসায়ীদের দৌরাত্ম। রোববার (৫ এপ্রিল) দুপুরে অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৬ এর সদস্যরা। য়াটক মাদক ব্যবসায়ীর নাম সাহিদ মীর। সে বাগেরহাটের রামপাল উপজেলার বড়দিয়া গ্রামের মৃত সবদার আলীর ছেল।
গোপন সংবাদের ভিত্তিতে রাব-৬ এর অধিনায়ক মেজর আনিসের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীর বাড়ি থেকেই গাঁজাসহ তাকে আটক করে। দীর্ঘদিন ধরে সে এই মাদক ব্যবসা করে আসছিল বলে জানা যায়।
র্যাব-৬ অধিনায়ক মেজর আনিস জানান, অন্যান্য ব্যক্তির কাছে গাঁজা বিক্রিকালে হাতেনাতে গাজাসহ তাকে আটক করা হয়। এ সময় অপর গাজা ব্যবসায়ী সিংগড়বুনিয়ার দেলোয়ার মোল্যা গাজাসহ পালিয়ে যায়। বাকীদেরকে ধরতে অভিযান অব্যহত আছে।
বার্তাবাজার/এসজে