সিরাজদিখান বালুচর ইউনিয়নাধীন গুচ্ছ গ্রামের অর্ধশত নিম্ম আয়ের মানুষের মাঝে ত্রাণ সামগ্রী (খাদ্য সামগ্রী) বিতরণ করেছে ঐকতান যুব ফাউন্ডেশন। আজ রবিবার দুপুরে উপজেলার বালুচর ইউনিয়নের চর পানিয়া গুচ্ছ গ্রামে এ ত্রাণ বিতরণ করা হয়।
সংগঠনের সভাপতি রাজিব মোল্লার নেতৃত্বে ও সাধারণ সম্পাদক নাজমুল মোল্লার সহযোগিতায় বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিরাজদিখান প্রেসক্লাবের সাবেক সভাপতি কে এন ইসলাম বাবুল, কবি সালাহউদ্দিন সালমান, সাংবাদিক আবদুল্লাহ আল মাসুদ, সংগঠনের কার্যকারী সদস্য সামসুল মোল্লা ও কাদির মোল্লা, ইকবাল শেখ, ,সহ সম্পাদ, সুজন মোল্লা, ও যুগ্ন সম্পাদক, সাইফুল ইসলাম, ইমরান মোল্লা, সাংগঠনিক সম্পাদক, বজলুল মোল্লা, উজ্জ্বল মোল্লা, কোষাধ্যক্ষ আবু সাঈদ মোল্লা, মিশু মোল্লা, তথ্য যোগাযোগ সম্পাদক, টিটু মোল্লা, আশ্রয়ণ প্রকল্পের প্রতিটি পরিবারকে দেওয়া হয়, ৫ কেজি চাউল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ১ কেজি তেল, ১ কেজি পিঁয়াজ ও ১টি করে সাবান।
কেএ/বার্তাবাজার