মরণঘাতী করোনাভাইরাসের মধ্যে জীবনের ঝুঁকি নিয়ে মাছের খালি ড্রামে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছে লোকজন। বিকাল থেকে পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল শুরু হয়েছে।
রবিবার (০৫ এপ্রিল) যশোর ন-১১-১১২৯ পিক-আপের ড্রামের মধ্যে লোকজন দেখা যায়। বাড়ি যাওয়ার জন্য তারা মাছের খালি ড্রামে বসে আছে।
হঠকারী একটি সিদ্ধান্তে ভোগান্তি পোহাতে হলো হাজারো মানুষকে। পেটের টানে পায়ে হেঁটে, গেলো দুদিন ধরে কর্মস্থলে ফিরেছিলেন, নিম্ন আয়ের মানুষ। যেখানে তুচ্ছ হয়েছিল করোনা সংক্রমণের ভয়। কিন্তু মধ্যরাতে কর্মস্থল বন্ধের সিদ্ধান্তে, আবারও ফিরতে বাধ্য হন তারা। তার ওপর রাজধানীতে প্রবেশ ও বের হওয়ার নিষেধাজ্ঞায়, বাড়ির পথ ধরতে মরিয়া হয়ে ওঠেন অনেকে।
জরুরি প্রয়োজন ছাড়া রাজধানীতে প্রবেশ ও বের হওয়ায় নিষেধাজ্ঞা পুলিশ সদর দপ্তরের। ঢাকা ছাড়ার এই হিড়িকের মাঝেই সাধারণ ছুটির মেয়াদ (১৪ এপ্রিল) পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
ভিডিও…
মাছের খালি ড্রামে করে বাড়ি যাচ্ছে মানুষ
মাছের খালি ড্রামে করে বাড়ি যাচ্ছে মানুষইউটিউব=> https://youtu.be/yRfOZenkfrUবিস্তারিত=> http://bartabazar.com/archives/149881
Gepostet von Barta Bazar am Sonntag, 5. April 2020
বার্তাবাজার/এমকে