শরীয়তপুওে করোনা প্রতিরোধে সদও উপজেলায় ৪টি পরিবারকে লকডাউন করা হয়েছে। পরিবারের ৭ ব্যাক্তিকে হোমকোয়ারান্টাইনে রাখা হয়েছে। অন্যদিকে নড়িয়া উপজেলা ঘরিষার ইউনিয়নের থিরপাড়া গ্রামের ৩৩ পরিবারকে লকডাউ নকরে ১৮০ জনকে হোম কোয়ারান্টোইনে থাকার নির্দেশ দিয়েছে প্রশাসন।
গত ২৪ ঘন্টায় ৩৭ পরিবারকে লকডাউন করে ১৮৭ জনকে হোম কোয়ারেন্টাইন দেওয়া হয়েছে। শরীয়তপুর জেলা প্রশাসন সুত্র জানায়, শনিবার সদও হাসপাতালে জ্বর ও মাথাব্যথা নিয়ে ভর্তি হওয়া এক নারীর মৃত্যু হয়েছে।
মৃত ওই নারীর বাড়ি শরীয়তপুর সদও উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের রায়পুর গ্রামে। নিহত ব্যাক্তির করোনা ভাইরাস নিশ্চিত হতে নমুনা সংগ্রহ কওে পরিক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। ওই নারীর সংস্পর্শে আশাচারটি বাড়িকে লকডাউন করা হয়েছে।
অন্য দিকে করোনায় আক্রান্ত হয়ে (আইইডিসিআর ) এর তত্ব্যাবধানে এক ব্যাক্তি চিকিৎসাধিন অবস্থায় শনিবার ঢাকায় নিহত হয়ছেন। তার গ্রামের বাড়ি নড়িয়া উপজেলার ঘরিষাওে ইউনিয়নের থিরপাড়া গ্রামে। তাই ওই গ্রামের ও আসেপাশের ৩৩টি পরিবারকে লকডাউন করা হয়েছে। হোম কোয়ারান্টাইনে দেওয়া হয়েছে ১৮৭জনকে।
কেএ/বার্তাবাজার