দেশে প্রাণঘাতী করোনাভাইরাসের প্রভাবে নোয়াখালীতে অসহায় পরিবারের জন্য দ্বিতীয় শ্রেণির ছাত্রী অনুরাধা একটি সঞ্চয়কৃত টাকার ব্যাংক নোয়াখালী জেলা প্রশাসক তন্ময় দাসের কাছে হস্তান্তর করে।
রবিবার (৫ এপ্রিল) দুপুরের দিকে অনুরাধা জেলা প্রশাসকের কার্যালয়ে হাজির হয়ে এ টাকার ব্যাংক জেলা প্রশাসকের নিকট হস্তান্তর করে।
জেলা প্রশাসক এ টাকার ব্যাংক গ্রহণ করার পর নোয়াখালী ডিসি অফিস ফেইসবুক আইডিতে দু’টি ছবিসহ পোষ্টে লিখেন, দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী অনুরাধার তিলে তিলে জমানো ব্যাংক জেলা প্রশাসকের কাছে হস্তান্তর।
এ বিষয়ে নোয়াখালী জেলা প্রশাসক তন্ময় দাস বলেন, করোনা ভাইরাসে দেশের মানুষের মাঝে যে সংকট চলছে অনুরাধা টেলিভিশনেও বিভিন্ন খবর মাধ্যমে তা দেখে বিষয়টি তার মনে দাগ কাটে। তখন তার মনে ইচ্ছা জাগে তার জমানো টাকার ব্যাংকের টাকা গুলো গরিব অসহায় মানুষের মাঝে দান করার।
জেলা প্রশাসক আরও বলেন, আজকে ওই দ্বিতীয় শ্রেণির ছাত্রী তার মাকে নিয়ে আমার অফিসে আসে। তখন আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম এ টাকা তুমি নিজেও দিতে পারতে। উত্তরে সে জানিয়েছে, এ টাকা দিয়ে বেশি লোককে সাহায্য করা যাবে না। কিন্তু সবার সাথে এক সাথে সাহায্য করলে এটা অনেক বেশি অসহায় মানুষে পাবে।
বার্তাবাজার/এমকে