প্রধানমন্ত্রীর টাকা গরীবদের জন্য নয়, ব্যবসায়ীদের জন্য ঋণ: ফখরুল

প্রধানমন্ত্রী যে প্রণোদন প্যাকেজ ঘোষণা করেছেন সেটি গরীবদের জন্য না, ব্যবসায়ীদের জন্য বিশেষ ঋণ। এটা দিয়ে সংকট নিরসন হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (৫ এপ্রিল) বিকালে রাজধানীর উত্তরায় নিজ বাসায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

মির্জা ফখরুল জানান, আমরা মনে করেছিলাম প্রধানমন্ত্রী আরও ভাল কিছু করবেন। কিন্তু তিনি তা না করে অনেক বিষয় এড়িয়ে গেছেন। উনার কাছ থেকে জাতি এটা আশা করতে পারে না।

‘এই মুহূর্তে সারা দেশ পুরোপুরি লকডাউন করার প্রয়োজ আছে কী’?— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘অবশ্যই সেটা প্রয়োজন। এখনই পুরোদেশ লকডাউন করা দরকার। আমরা মনে করি, একাত্তরে যেভাবে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি, এবারও সবাই ঐক্যবদ্ধ হয়ে এই সংকট কাটিয়ে উঠতে পারব। তবে তার জন্য প্রয়োজন সময়োপযোগী সিদ্ধান্ত।’

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর