ফরিদপুরের বোয়ালমারীতে শারমিন বেগম (২৩) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে উপজেলার শেখর ইউনিয়নের দিঘীরপাড় গ্রাম থেকে ঘরের সিলিং ফ্যানের সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় মৃত দেহটি উদ্ধার করে। দুই সন্তানের জননী শারমিন ওই গ্রামের জাহাজ শ্রমিক কুদ্দুস শেখের স্ত্রী।
বোয়ালমারী থানার এস আই পলাশ জানান, পারিবারিক কলহের জেরে শারমিন আত্মহত্যা করতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হয়েছে। ঘটনার সময় কুদ্দুস শেখ বাড়িতে ছিলেন না। লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে।
কেএ/বার্তাবাজার