নারায়ণগঞ্জে করোনার উপসর্গ নিয়ে এক ব্যক্তির মৃত্যু

জ্বর ও সর্দি-কাশিতে আক্রান্ত হয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক ব্যক্তির (৫৭) মৃত্যু হয়েছে। মৃত্যুর পর ওই এলাকায় করোনা আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আজ রবিবার (০৫ এপ্রিল) সকালে উপজেলার কাঁচপুর ইউনিয়নের সেনপাড়া এলাকায় ওই ব্যক্তির মৃত্যু হয়।

স্থানীয়রা সূত্রে জানা যায়, জ্বর, সর্দি-কাশি নিয়ে কাঁচপুর ইউনিয়নের সেনপাড়া মসজিদে নামাজ আদায় করতেন ওই ব্যক্তি। এলাকার অনেকেই তাকে ওই অবস্থায় মসজিদে আসতে বাধা দিতেন। কিন্তু কারও কথা শোনেননি তিনি। রবিবার সকালে ওই ব্যক্তির মৃত্যু হয়। মৃত্যুর পর বিভিন্নজনকে পরিবারের লোকজন ডাকলেও কেউ এগিয়ে আসেনি। এ নিয়ে সবার মধ্যে করোনা আতঙ্ক ছড়িয়ে পড়ে।

কাঁচপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন জানান, ওই ব্যক্তি জ্বর, সর্দি-কাশিতে আক্রান্ত ছিলেন। তার বাড়িতে লোকজন পাঠানো হয়েছে। পরে বিস্তারিত জানানো হবে।

সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইদুল ইসলাম জানান, ওই ব্যক্তি পাঁচ বছর ধরে নিউমোনিয়ায় আক্রান্ত ছিলেন। বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু হয়। তাই ওই এলাকা লকডাউনের প্রয়োজন নেই।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর