পাকুন্দিয়া পুলেরঘাট বাজারে ৮ ব্যবসায়ীকে জরিমানা

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার পুলেরঘাট উপশহর বাজারে সরকারী বিধিনিষেধ অমান্য করে দোকান খোলা রাখার অপরাধে রবিবার (৫ এপ্রিল) বিকেল ৮ ব্যবসায়ী কে ১২৫০০ টাকা জরিমানা করেন।

তারা হলেন মের্সাস আলভি হার্ডওয়ারী মালিক আল আমিনকে ২ হাজার টাকা, নাজমুল ষ্টোরের নাজমুল ৫ শত টাকা, জমশেদ ১ হাজার, মাইনউদ্দীনকে ২ হাজার, জীবন ১ হাজার টাকা,আলি আহমেদ ১ হাজার টাকা, ইসমাঈল টেলিকম ২ হাজার টাকা, শফিকুল ইসলাম ৩ হাজার টাকা, মোট ১২৫০০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে এ জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ হাসান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি)একেএম লুৎফর রহমান, পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মফিজুর রহমান ও উপজেলা ভূমি অফিসের নাজির মো.শাহআলম উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একেএম লুৎফর রহমান বলেন, করোনা ভাইরাসে বাংলাদেশসহ পুরো বিশ্বে আতঙ্ক বিরাজ করছে। এ সুযোগে কিছু অসাধু ব্যবসায়ী দোকান খোলে বিক্রি করছিল। বাজার মনিটরিংয়ের এর অংশ হিসেবে এই ৮ ব্যবসায়ীকে বিভিন্ন হারে জরিমানা করা হয়েছে।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর