ঢামেকে আইসোশেলন ওয়ার্ডে থাকা রোগীর মৃত্যু

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডের থাকা ৫০ বছর বয়সী (পুরুষ) রোগীর মৃত্যু হয়েছে। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায়।

আজ রবিবার (০৫ এপ্রিল) দুপুর ১টায় হাসপাতালের নতুন ভবনের নিচ তলায় আইসোলেশন ওয়ার্ডে তার মৃত্যু হয়। তার মৃত্যুর তথ্যটি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল নতুন ভবনের ওয়ার্ড মাস্টার মো. আবুল হোসেন।

আবুল হোসেন জানান, গতকাল রাতে তাকে হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি করা হয়। তার ব্রেন স্ট্রোক হয়েছিল বলে স্বজনরা জানিয়েছিল।

মেডিসিন বিভাগে ভর্তি থাকা অবস্থায় তার করোনার লক্ষণ দেখা দেওয়ায় চিকিৎসকরা তাকে আইসোলেশন ওয়ার্ডে রাখে। সেখানেই তার মৃত্যু হয়। তার নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠানো হয়েছে। রিপোর্ট আসলে মৃতদেহ’র বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর