ভ্যান শ্রমিকদের মাঝে ত্রাণ বিতরণ করলেন এমপি মনজুর হোসেন
ফরিদপুরের আলফাডাঙ্গায় করোনাভাইরাসের প্রাদুর্ভাবে উদ্ভূত পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া ভ্যান শ্রমিকদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।
রবিবার (৫ এপ্রিল) বিকেল ৪টায় উপজেলা সদরের আলফাডাঙ্গা সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণে এ ত্রাণ বিতরণ করেন ফরিদপুর-১ (আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মধুখালী) আসনের সংসদ সদস্য ও রূপালী ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মনজুর হোসেন। এমপি মনজুর হোসেন তার নিজস্ব তহবিল থেকে এ ত্রাণ বিতরণ করেন।
উপজেলা আওয়ামী লীগের আয়োজনে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান এ.কে.এম আহাদুল হাসান, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নুর ইসলাম শেখ, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক কামরুল ইসলাম ও উপজেলা ছাত্রলীগ নেতা নওফেল আহমেদ প্রমুখ।
কেএ/বার্তাবাজার