এমপি মাহি বি চৌধুরীর চিকিৎসা সামগ্রী ও পিপিই বিতরণ

মুন্সীগঞ্জ ১আসনের সাংসদ মাহি বি চৌধুরীর পক্ষ থেকে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সামগ্রী ও পিপিই বিতরন করা হয়েছে। আজ রবিবার দুপুর ১টায় স্বাস্থ্য কমপ্লেক্সেরে হল রুমে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.বদিউজ্জামানের হাতে এ চিকিৎসা সামগ্রী ও পিপিই তুলে দেন এমপির পিএসও ওবাইদুল হক সোহাগ।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী মহিউদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা আশফিকুন নাহার, উপজেলা ভাইস চেয়ারম্যান মইনুল হাসান নাহিদ, বিকল্প যুবধারার সভাপতি আসাদুজ্জামান বাচ্চু, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার আব্দুল মতিন হাওলাদার প্রমুখ। এসময় ১০ পি অক্সিজেন গ্যাস সিলিন্ডার, ১০ অস্কিজেন কেরিং ট্রলি ১০ টি নেবুলাইজার ৩৫ টি পিপিই ও ২ স্প্রে মেশিন দেয়।

ছবি: বার্তাবাজার।

এর পরপর এমপির পক্ষ থেকে সিরাজদিখান থানা ওসি মো. ফরিদ উদ্দিনের হাত ৫টি পিপিই ও ২টি স্প্রে এবং সিরাজদিখান প্রেসক্লাবের সভাপতি ইমতিয়াজ উদ্দিন ও সাধারণ সম্পাদক জাবেদুর রহমান যোবায়েরের হাতে ৫ টি পিপিই তুলে দেন বিকল্প যুবধারার সভাপতি আসাদুজ্জামান বাচ্চু, এমপির পিএসও ওবাইদুল হক সোহাগ।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর