স্থগিত হলো তাবলিগের সব কার্যক্রম

মহামারি করোনা প্রতিরোধে সারাদেশেই তাবলিগ জামাতের সকল কার্যক্রম স্তগিত করা হয়েছে। তাবলিগ জামাতে অংশ নিয়ে মানিকগঞ্জের সিংগাইরে একজন করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সংগঠনটি এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়। শনিবার (৪ এপ্রিল) তাবলীগের আলমী শুরার সিদ্ধান্তক্রমে সারা দেশের প্রতিটা মার্কাজে এই নির্দেশনা পাঠানো হয়েছে।

এই তথ্য জানা যায়, চট্টগ্রামের মেখল মাদ্রাসার শিক্ষক ও তাবলীগের চারিয়া মারকাজের মুরুব্বী মাওলানা জাকারিয়া নোমান ও আলমী শুরার সদস্য মাওলানা রকিবুল ইসলাম।

মাওলানা নোমান জানান, দেশের এমন নাজুক অবস্থায় মসজিদ ভিত্তিক সকল দাওয়াতি কার্যক্রম স্থিগিত করা হয়েছে। বর্তমান পরিস্থিতিকে সামনে রেখে আলমী শুরার বড়দের থেকে আমাদের কাছে এ হিদায়েত (নির্দেশনা) পৌঁছানো হয়েছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর