রাজধানী ঢাকার মিরপুর-১ নম্বর এলাকায় একই পরিবারের ২ জন করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় ৩টি বাড়ি লকডাউন করা হয়েছে। রোববার (৫ মার্চ) মিরপুর-১ নম্বর সেক্টরের ওভারব্রিজ সংলগ্ন গলিতে অবস্থিত এই তিনটি বাড়ি লকডাউন করা হয়েছে।
জানা যায়, ২৫জন মানুষের বসবাস ওই তিনটি বাড়িতে। ওই এলাকায় জনসাধারণ চলাচল পুলিশের নিয়ন্ত্রনে চলে গিয়েছে। মাইকিং করে পুরো এলাকায় সতর্ক করা হচ্ছে পুলিশের পক্ষ থেক।
মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, একটি পরিবারের দু’জন সদস্যের মাঝে করোনা উপসর্গ থাকায় তাদের করোনা টেস্ট করা হয়। ফলাফলে তাদের করোনা করা পড়ে। আক্রান্ত দু’জনকে ভর্তি করা হয়েছে কুয়েত মৈত্রী হাসপাতালে। এরপরই আক্রান্তদের এলাকায় দুটি বহুতল ভবন ও একটি টিসশেড বাড়ি লকডাউন করা হয়েছে।
বার্তাবাজার/এসজে