বাড়ি বাড়ি খাদ্য সামগ্রী পৌছে দিচ্ছেন ভেদরগঞ্জ উপজেলা চেয়ারম্যান

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর নির্দেশে উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম এর সহযোগিতায় সখিপুর থানার ৯ ইউনিয়নের অসহায বেকার পরিবারের ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌছে দিচ্ছেন শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন কবির মোল্লা।

তিনি আজ ৫এপ্রিল উত্তর তারাবুনিয়া ইউনিয়নে ৫ শ পরিবার প্রতি ৫ কেজি চাল,১ কেজি ডাল,২ কেজি আলুবাড়ি বাড়ি নিজে গিয়ে পৌছে দেন।এসময় তার সাথে ছিলেন,উত্তর তারাবুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ ইউনুস সরকার,সচিব মেহেদী হাসান শিপন,মেম্বার আক্তার হোসেন আসামী।

সখিপুর থানা আওয়ামীলীগ সভাপতি ও ভেদরগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন কবির বলেন,মহামারি করোনা ভাইরাসের কবলে বাংলাদেশ। তাই সারাদেশের মত শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলা ও লকডাউন ঘোষনা করা হযেছে।
এর ফলে খেটে খাওয়া মানুষ কর্মহীন হয়ে পড়েছে। শরীয়তপুর জেলার সখিপুর থানার বেকার হয়ে পরা কৃষি শ্রমিক , অটোরিকশা শ্রমিক ভ্যানশ্রমিক চায়ের দোকানদার ও রিক্সাশ্রমিক দের মাঝে বিতরনের জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও মাননীয় উপমন্ত্রী জননেতা একে এম এনামুল হক শামীম এমপি মহোদয়ের নির্দেশে সখিপুর থানা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের মাধ্যমে দলের পাশাপাশি আমার ব্যাক্তগত উদ্যোগে সখিপুর থানা প্রত্যেক ইউনিয়নের বাড়ি বাড়ি গিয়ে খাদ্যদ্রব্য পৌছিয়ে দিচ্ছি।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর