প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর নির্দেশে উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম এর সহযোগিতায় সখিপুরের দক্ষিণ তারাবুনিয়া ইউনিয়নের অসহায বেকার হয়ে পরা দুই হাজার ৫ শ পরিবারের ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌছে দিচ্ছেন দক্ষিন তারাবুনিয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শাহজালাল মাল।
রবিবার(৫ এপ্রিল) সকার সাড়ে ৯ টায স্থানীয় মাল বাজার থেকে বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন ভেদরগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন কবির মোল্লা। এসময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তানভীর আল নাসীফ। দাতা ও দক্ষিণ তারাবুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজালাল মাল এর সভাপতিত্বে বিতরন কার্যক্রমে অংশ গ্রহন করেন সৌদি আরব প্রবাসী সমাজ সেবক নুর মেহাম্মদ,বিশিষ্ট ব্যবসায়ী শব্দর আলী ঢালী,ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি এম এ রহিম নান্নু মাল, সাধারণ সম্পাদক ইউসুফ আলী মোল্যা ও ইউনিয়ন পরিষদের সচিব ফরিদ উদ্দিন।
চেযারম্যানের দেযা খাদ্যের প্রতি প্যাকেটে ছিল ৫ কেজি,চাল,২ কেজি আলু,১ কেজি ডাল, আধাকেজি তেল ও ১ টি সাবান।
দক্ষিণ তারাবুনিয়া ইউনিয়ন পরিষদের
চেয়ারম্যান মোঃ শাহজালাল মাল বলেন ,মহামারি করোনা ভাইরাসের কবলে শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলা ও আমাদের ইউনিয়ন।
এর ফলে খেটে খাওয়া মানুষ কর্মহীন হয়ে পরেছে। আমার ইউনিয়নের বেকার হয়ে পরা কৃষি শ্রমিক, অটোরিকশা শ্রমিক ভ্যানশ্রমিক চায়ের দোকানদার ও রিক্সাশ্রমিক দের মাঝে বিতরনের জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও মাননীয় উপমন্ত্রী জননেতা একে এম এনামুল হক শামীম এমপি মহোদয়ের নির্দেশে আমার ব্যাক্তিগত উদ্যোগে প্রাবাসীও ব্যাসায়ীদের সহযোগিতায় ইউনিয়নের আড়াই হাজার বাড়ি গিয়ে খাদ্যদ্রব্য পৌছিয়ে দিচ্ছি।
বার্তা বাজার / ডাব্লিও.এস