গোপালগঞ্জে সাংবাদিক হাসানুল বান্নার নিজ অর্থায়নে ত্রাণ বিতরণ

করোনা পরিস্থিতিতে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে গোপালগঞ্জ জেলা রিপোর্টাস ক্লাবের সাধারণ সম্পাদক হাসানুল বান্না।

আজ রবিবার(৫ এপ্রিল) গোপালগঞ্জ সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের ঘানাশুর গ্রামে নিজ অর্থায়নে প্রায় ৫০টি অসহায় ও কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী নিয়ে প্রত্যেকের বাড়ি-ঘরে পৌঁছে দেওয়া হয়।

এ বিষয়ে সাংবাদিক হাসানুল বান্না বলেন, বিশ্বব্যাপী করোনা ভাইরাস(কোভিড-১৯) এর প্রাদুর্ভাবের কারণে সৃষ্ট অবস্থা নিরসনকল্পে যেসব দিনমজুর, খেটে-খাওয়া মানু কর্মহীন হয়ে পড়েছেন তাদের জন্য নিজস্ব উদ্যোগে আমার এই ক্ষুদ্র প্রয়াস।

এই মানবিক মানুষ নিউজে ছবি এবং নাম প্রকাশের অনিচ্ছা প্রকাশ করেন।

সাংবাদিক হাছানুল বান্নার এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে গোপালগঞ্জ জেলা রিপোর্টাস ক্লাব ও এসএসপি গোপালগঞ্জ জেলা শাখা।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর