করোনা ভাইরাসের প্রভাবে ফরিদপুরের আলফাডাঙ্গায় কর্মহীন হয়ে পড়া নিম্ন আয়ের মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
শনিবার দিনব্যাপী উপজেলার বিভিন্ন বাজারে বাজারে এ নগদ অর্থ পৌঁছিয়ে দেওয়া হয়। আলফাডাঙ্গা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা পারভীন তার ব্যক্তিগত তহবিল থেকে কর্মহীন হয়ে পড়া নিম্ন আয়ের মানুষের জন্য এ নগদ অর্থের ব্যবস্থা করেন।
করোনাভাইরাস প্রতিরোধে সারাদেশে সরকারের তরফ থেকে সব ধরনের জনসমাগম, রাস্তায় যান চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। জরুরি কাজ ছাড়া বাড়ি থেকে মানুষকে বের না হওয়ার জন্য বিশেষভাবে সতর্ক করা হয়েছে। রাস্তাঘাটে যান চলাচল সীমিত হয়ে পড়েছে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন স্থানে মাইকিং করে প্রচার করা হচ্ছে রাস্তায় বের না হওয়ার। ফলে স্থবির হয়ে পড়েছে জনজীবন। হঠাৎ করেই নিষেধাজ্ঞা আরোপ হওয়ায় বিপাকে পড়েছেন খেটে খাওয়া দিনমজুর ও নিম্ন আয়ের মানুষ। দিনমজুরদের সহযোগিতা করতেই মহিলা ভাইস চেয়ারম্যান এ উদ্যোগ নেয়।
এ বিষয়ে মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা পারভীন বলেন, ‘করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সরকারি নির্দেশনা না মানার কোন বিকল্প নাই। তাই নিজের ও পরিবারের সদস্য এবং পাড়া-প্রতিবেশিদের নিরাপত্তার জন্য আমাদের সবাইকে সরকারি নির্দেশনা মেনে ঘরে থাকতে হবে। আর সরকারের পাশাপাশি নিজেদের সাধ্যমত কর্মহীন-অসহায় ও দরিদ্র পরিবারগুলোর পাশে দাঁড়াতে হবে।’
বার্তা বাজার / ডাব্লিও.এস