কলারোয়ায় শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

সাতক্ষীরা কলারোয়ায় শিশু ধর্ষণ মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত মো. রিয়াদ হোসেন (১৭) উপজেলার চন্দনপুর ইউনিয়নের রামভদ্রপুর গ্রামের মো. শহিদুল ইসলামের পুত্র।

থানা সূত্র জানায়, কলারোয়া থানার এসআই ইয়ামিন আলী, এসআই ইস্রাফিল হোসেন সংগীয় অফিসার ও ফোর্সের সহায়তায় ৩ এপ্রিল রাতে রামভদ্রপুর এলাকা থেকে শিশু ধর্ষন মামলার আসামি রিয়াদ হোসেনকে গ্রেপ্তার করে। তাকে রবিবার দুপুরে সাতক্ষীরার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মুনীর-উল গীয়াস বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর