দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৯, ২৪ ঘন্টায় আক্রান্তের নতুন রেকর্ড

দেশে করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় আরও ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা দাড়াল ৯ জনে।

রোববার (৫ এপ্রিল) দুপুরে করোনা ভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

এছাড়াও গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১৮ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। দেশে করোনার প্রাদুর্ভাব শুরু হওয়ার পর ২৪ ঘন্টায় শনাক্ত হওয়ার রেকর্ড এটি। এ নিয়ে দেশে মোট করোনা রোগীর সংখ্যা দাড়াল ৮৮ জনে।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর