দেশে করোনায় আক্রান্তের নতুন রেকর্ড, ২৪ ঘন্টায় ১৮ জন শনাক্ত

বাংলাদেশে ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১৮ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। দেশে করোনার প্রাদুর্ভাব শুরু হওয়ার পর ২৪ ঘন্টায় শনাক্ত হওয়ার রেকর্ড এটি। এছাড়া গত ২৪ ঘন্টায় আরও ১ জনের মৃত্যু হয়েছে। যার ফলে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ৯ জন।

রোববার (৫ এপ্রিল) দুপুরে করোনা ভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

নতুন ১৮ জনসহ দেশে মোট করোনা রোগীর সংখ্যা দাড়াল ৮৮ জনে দাড়িয়েছে। এছাড়াও গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ৩ জন সুস্থ হয়েছে বলে ব্রিফিংয়ে জানানো হয়।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর