প্রত্যেক মুহূর্তে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। সংখ্যা কম হলেও, পাকিস্তানের শিরে শমন। ইতিমধ্যেই সেদেশে আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ২৮১৮ তে। মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪১-এ।
করোনায় পাকিস্তানের গ্রাফ ক্রমশই উর্ধমুখী। যাতে সিঁদুরে মেঘ দেখছে ইমরান খানের সরকার। ফেব্রুয়ারির ২৬-এ পাকিস্তানে ২ জনের সংক্রমণ ধরা পড়ে। মার্চের ১৪ তারিখ অবধি সংখ্যাটা এসে দাঁড়ায় ৩৩ এ। অর্থাৎ মোট ১৭ দিনে আক্রান্ত হন ৩৩ জন। কিন্তু এরপরেই বদলে যায় চিত্র। লাফিয়ে বাড়তে থাকে আক্রান্তের সংখ্যা।
মার্চের ১৫ থেকে এপ্রিলের ৪-এ গিয়ে সংখ্যাটা দাঁড়ায় ২৮১৮। অর্থাৎ, শেষ ২১ দিনে সংখ্যা বেড়েছে ২৭০০-এরও বেশি। ফলে ব্যাপক চাপে পাক প্রশাসন। ২৮১৮ জনের মধ্যে ১৩১ জন সুস্থ হয়ে উঠেছেন ও ৪১ জন মারা গিয়েছেন।
পঞ্জাবে আক্রান্ত হয়েছেন ১১৩১ জন। সিন্ধু প্রদেশে সংখ্যাটা ৮৩৯, কাইবার পাখতুয়ানে আক্রান্ত ৩৮৩ জন ও গিলিট বালোচিস্তানে আক্রান্ত হয়েছেন ১৭৫ জন, এছাড়া রাজধানী ইসলামাবাদে আক্রান্ত ৭৫ জন, পাক অধিকৃত কাশ্মীরে সংখ্যাটা ১২।
বার্তাবাজার/কে.জে.পি