সাতক্ষীরায় হোম কোয়ারেন্টাইনে ২৯৯৭ জন

সাতক্ষীরায় গত ২৪ ঘন্টায় বিদেশ ফেরত আরো নতুন ৬৩ জনকে হোম কোয়ারেন্টাইনের আওতায় আনা হয়েছে। এনিয়ে, এ পর্যন্ত মোট ২ হাজার ৯৯৭ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

এছাড়া ৯১৬ জনকে হোম কোয়ারেন্টাইন থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে বলে সাতক্ষীরা সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়াত নিশ্চিত করেছেন।

এদিকে, ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন দিয়ে প্রতিদিনই ভারত থেকে ঢুকছে শত শত বাংলাদেশী পাসপোর্ট যাত্রী। শনিবারও ৪৫ জন বাংলাদেশী পাসপোর্ট যাত্রী দেশে ঢুকেছেন। যার বেশীর ভাগই বাড়ি সাতক্ষীরায়। সমগ্র দেশ জুড়ে যখন চলছে অঘোষিত লক ডাউন ঠিক তখনই ভোমরা ইমিগ্রেশন দিয়ে ঢুকছে শত শত বাংলাদেশী পাসপোর্ট যাত্রী। এতে সাধারন মানুষের মধ্যে কিছুটা হলেও আতঙ্ক বাড়ছে। তবে, ভারতে লক ডাউনের কারনে ভারতীয়রা বাংলাদেশ থেকে তাদের নিজ দেশে ফিরতে পারছেননা বলে জানিয়েছেন ইমিগ্রেশন ওসি বিশ্বজিত সরকার। তবে, ভোমরা স্থল বন্দরসহ সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতা জারী করেছে সীমান্ত রক্ষী বাহিনীরা।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর